দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৯:৩৬:৪৩
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ক্ষেত্রে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে উৎসবকে কেন্দ্র করে কোনো পক্ষ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দিরে আক্রমণের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে রাশেদ খাঁন দাবি করেন, এসব ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তার ভাষ্য, এসব ঘটনাকে সামনে রেখে ভারতের কাছে এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ নয়।

রাশেদ খাঁনের অভিযোগ, বর্তমানে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি বলেন, সরকারের কাছে এ ধরনের সম্ভাব্য তৎপরতার বিষয়ে বিভিন্ন তথ্য রয়েছে।

তিনি আরও দাবি করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে ভারতের গণমাধ্যমে প্রচারের চেষ্টা হতে পারে। এ প্রসঙ্গে তিনি ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করেন।

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এবার বিএনপি সরকারের অধীনে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উৎসবকে ঘিরে কোনো ধরনের অরাজকতা তৈরির সুযোগ দেওয়া হবে না। সরকার ও দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে এমন কোনো পরিকল্পনা সফল হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন সদ্য. এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই সদ্য. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসা, নেপথ্যে মাদক সম্রাজ্ঞী আনিকা সদ্য. নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি সদ্য. লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম সদ্য. খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ করল ইউসিবি ব্যাংক সদ্য. ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি সদ্য. নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য সদ্য. চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের মামলা প্রত্যাহার সদ্য. গোপনে তামাক কারখানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, কুষ্টিয়া সফর ঘিরে বাড়ছে রহস্য সদ্য. একনেক সভায় ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন