পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ২০:০১:০৭
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও টেকসই করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। নদীভাঙন রোধ, নদীর তীর সংরক্ষণসহ পানি ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে দেশটি।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফান বমেল। বৈঠকে দুই দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।

সাক্ষাতে পানিসম্পদমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি পানি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ বাড়ানো প্রয়োজন।

পানিসম্পদ খাতে শিক্ষা ও গবেষণা, প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য ১৯৭৭ সালে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জবাবে রাষ্ট্রদূত ইয়োরিস ফান বমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুই দেশই বদ্বীপভিত্তিক ভূপ্রকৃতির অধিকারী। ফলে পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি জানান, বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদীর তীর রক্ষা এবং নদীভাঙন মোকাবিলায় নেদারল্যান্ডস সহযোগিতা করতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নযাত্রায় ভবিষ্যতেও নেদারল্যান্ডসের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

বৈঠকে পানিসম্পদসচিব ড. এ কে এম শাহাবুদ্দিন ও অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির