স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নেবে না বিএনপি: মীর শাহে আলম

ক
কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৯:০৬
আনারুল ইসলাম রানা

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন বা কলঙ্ক বিএনপি নিতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি চায় স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হোক। নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো শেষ করার লক্ষ্য রয়েছে। এ সময় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

বিরোধী দলের সরকারের সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ড নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলবে এটাই গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ। সরকার কোথায় সফল বা ব্যর্থ, সে বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সংকটের পুরোপুরি সমাধানে আরও কিছুটা সময় প্রয়োজন হবে।

এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার