শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০২:২৪
ছবি: সংগৃহীত

শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে তাঁর নামে গঠিত ফাউন্ডেশনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে রংপুর জেলা স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদের নামে করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে যান প্রতিমন্ত্রী। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর কবর জিয়ারত করেন তিনি।

পরে প্রতিমন্ত্রী জানান, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ, তাঁর বাবা-মায়ের জন্য বসতঘর নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের কাজে এই অর্থ ব্যয় করা হবে।

সফরকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মীর শাহে আলম। এ সময় ১১ দলের কর্মসূচি নিয়ে সমালোচনা করে তিনি দাবি করেন, বিদেশি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই বিরোধী দলগুলো আন্দোলন ও লং মার্চ করছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। অতীতে ভারতে তেল পাচারের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম কমানো হবে বলে আশ্বাস দেন।

সারের বাজার নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। দেশে সারের ঘাটতি নেই দাবি করে তিনি অভিযোগ করেন, জামায়াতের সংসদ সদস্য রয়েছেন এমন এলাকায় তাদের কর্মীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে দেশের মানুষের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বিরোধীদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ইসলামের কথা বললেও আলেমদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের কর্মসূচিতে নেই।

সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সমালোচনা না করে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানান মীর শাহে আলম।

এর আগে পীরগঞ্জের বড়দরগাহ বাজার থেকে ভেন্ডাবাড়ি জিসি সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার