আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭:৫২
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ের সংকট ও পিছিয়ে পড়া পরিস্থিতি থেকে দেশকে স্বাভাবিক ধারায় ফেরাতে সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ নানা ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকারকে ধারাবাহিকভাবে কাজ করতে হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সংকটের প্রভাব থেকে একদিনে বের হয়ে আসা সম্ভব নয়। ১৭ বছরের একটি ধারাবাহিক পরিস্থিতিকে কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে পুরোপুরি পরিবর্তন করা যাবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। এজন্য সময়ের পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও শ্রম।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে গেছে। এর প্রভাব পড়েছে শিক্ষা, কর্মসংস্থান, পরিবার ও সামাজিক জীবনে। তরুণ প্রজন্মও এসব পরিস্থিতির মধ্যেই বড় হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো সমাধানে সরকারকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় ধরে কাজ করছেন বলে দাবি করেন তিনি। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও সেই কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে জানান এ্যানি।

তরুণ প্রজন্মের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের আন্দোলন ও বিভিন্ন দাবির সঙ্গে তরুণদের একটি বড় অংশ যুক্ত হয়েছে। তারা শিক্ষা ও মেধার মূল্যায়ন এবং কোটা সংস্কারের মতো বিষয় নিয়ে আন্দোলনে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

এ সময় রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা