আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা ৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৪:৪১
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনে মাদক, যানজট, ফুটপাত দখল ও অবৈধভাবে যানবাহন থামিয়ে রাখাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে উদ্বেগ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে চলাফেরা এবং পুলিশকে অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তুলে ধরেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এসব বিষয় তুলে ধরেন ইশরাক হোসেন। বৈঠকে জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় নিজ নির্বাচনী এলাকার পরিস্থিতি ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদকের সমস্যা বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেকসহ কয়েকটি এলাকার পরিস্থিতির কথা বৈঠকে তুলে ধরেন তিনি।

এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত ও সড়কে যত্রতত্র বাসসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে সৃষ্টি হওয়া যানজট ও জনদুর্ভোগের বিষয়েও কথা বলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

বৈঠকে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন ইশরাক। পাশাপাশি কাপ্তানবাজার ও মুরগিপট্টি এলাকার পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানা থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন ইশরাক হোসেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প