কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৫:৫৬
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কিংবা এর অঙ্গসংগঠন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। আইন অমান্য করে কোনো ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। ফলে দলটির সভা-সমাবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা কিংবা দলীয় কার্যালয় খোলার আইনগত সুযোগ নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও প্রযোজ্য নয় বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, সংশোধিত আইনের কারণে এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের ব্যবস্থা থাকছে না। প্রার্থীরা সাধারণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি স্থানীয় পর্যায়ে একক প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা সম্ভব না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহে আলম বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো ছয় মাস পূর্ণ করেছে। বড় প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যে এসব প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে মোকামতলা এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের সুবিধার্থে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণের কথাও জানান প্রতিমন্ত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী