পুলিশকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৪:৫১
ছবি: সংগৃহীত

দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সংগত ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। অপরাধীদের দমনে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি নিরপরাধ ও সাধারণ নাগরিকদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।

সাইবার অপরাধ ও অনলাইনভিত্তিক অপতথ্য নিয়ন্ত্রণের বিষয়েও পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। মিথ্যা তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকানোর পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি। পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অপরাধ প্রতিরোধে অগ্রগতির বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার নাগরিকদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হয়রানি এবং হয়রানিমূলক বা মিথ্যা মামলার মতো কর্মকাণ্ড বন্ধে পুলিশের কার্যকর ভূমিকা প্রয়োজন।

সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো, সদস্যদের মনোবল ধরে রাখা এবং বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।

পরে পুলিশ বাহিনীর সার্বিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের