চীনা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২১:৪৭:৫৪
সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়াতে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনা শিক্ষকদের বাংলাদেশে আসার ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধি দল চীন সফর করেছে। সফরে শিক্ষা খাতে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

চীনের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশটির শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বেশ শক্তিশালী। শিক্ষা ও শিল্প খাতের পারস্পরিক সহযোগিতার যে মডেল চীনে রয়েছে, বাংলাদেশও সেটি অনুসরণ করতে আগ্রহী।

এহসানুল হক মিলন বলেন, প্রতিনিধি দলের চীন সফরের পর বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভাষাগত দক্ষতা বাড়াতে চীনা শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চীনা শিক্ষকদের ভিসা প্রক্রিয়ায় যেন অযথা জটিলতা না থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রিপরিষদের উদ্যোগে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প