ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাত করা হয়নি: অর্থমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২০:০০:১৬
সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগী নির্বাচন ও কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে দক্ষ ব্যবস্থাপনার কারণে সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হয়েছে। প্রকল্পের পরীক্ষামূলক পর্যায়ে ভুলের হার মাত্র ১ দশমিক ২ শতাংশ, যা তুলনামূলকভাবে খুবই কম।

তিনি বলেন, কোনো প্রকল্পে সঠিকভাবে সুবিধা পৌঁছানো নিশ্চিত করা না গেলে অর্থের অপচয় ও ক্ষতির সুযোগ তৈরি হয়। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে সঠিকভাবে সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের বিভিন্ন কার্যক্রমে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, সরকারি কার্যক্রমে বিভিন্ন পক্ষের মধ্যে পার্টনারশিপ তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য শুধু বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নয়, বরং অর্থনীতির নতুন ক্ষেত্রেও নতুন ধরনের মডেল তৈরি করা।

অর্থমন্ত্রী জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারের কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি সেবার সুফল সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু