আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

মানবতাবিরোধী অপরাধের বিচারে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৬:২৩:৪১
সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুম ও এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় বা সরকারি ব্যবস্থার মাধ্যমে সংঘটিত গুমের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যেই প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’।

গুমকে বিশ্বের অন্যতম ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের অপরাধের ঘটনা বেশি ঘটে। তাই গুমের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

দেশের অতীত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনের উদ্দেশ্যে বিগত সরকারের সময়ে গুম ও অপহরণের মতো পথ বেছে নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ধরে মানুষকে নিখোঁজ রাখার জন্য গোপন বন্দিশালা ব্যবহারের অভিযোগও রয়েছে। এসব বন্দিশালা পরবর্তীতে জনপরিসরে ‘আয়নাঘর’ নামে পরিচিতি পায়।

প্রধানমন্ত্রী জানান, দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকার এসব ঘটনার তদন্তের পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে।

ভবিষ্যতে গুমের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স বন্ধে পৃথক আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের বিষয়টিও বাণীতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গুমের ঘটনা শুধু একজন মানুষের নিখোঁজ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব পুরো পরিবারের ওপর পড়ে। স্বজনরা বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে জীবন কাটান এবং প্রিয়জনের পরিণতি সম্পর্কে নিশ্চিত হতে না পারায় স্বাভাবিকভাবে শোকও পালন করতে পারেন না।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট চক্রের পতন ঘটে। এরপর গুমের শিকার সৌভাগ্যবান কয়েকজন স্বজনদের কাছে ফিরে এলেও ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ ব্যক্তির এখনও সন্ধান মেলেনি।

আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধির ৭(২) অনুচ্ছেদে গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই গুমের মতো অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার রক্ষা এবং দায়ীদের বিচারের আওতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে ঐক্য ও সংহতি আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প