পুলিশে নিয়োগ হবে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ২৩:৪৮:১০
সংগৃহীত

বাংলাদেশ পুলিশে জনবল বাড়াতে নতুন করে ৪ হাজার নিরস্ত্র উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের জনবল কাঠামো আরও শক্তিশালী করতে নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া নেওয়া হয়েছে। এসব পদ অনুমোদন ও সৃষ্টি হলে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রংপুরেও পুলিশের জনবল বাড়বে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণের উদ্যোগ রয়েছে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার মাধ্যমে এ সংকট সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় পুলিশ সদস্যদের নৈতিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জানতে চান সংসদ সদস্য মো. নুরুল আমিন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন একাডেমিতে নিয়মিত বিরতিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণে নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও একাডেমিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাই আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণ চালুর বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।

অন্যদিকে, গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে- এমন অভিযোগ তুলে সরকারের পদক্ষেপ জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শুধু সাধারণ অভিযোগ করলেই হবে না। কোনো নির্দিষ্ট ঘটনা বা অভিযোগ থাকলে তার সঙ্গে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণও দিতে হবে।

তিনি বলেন, সংসদে তথ্য-প্রমাণসহ কোনো অভিযোগ উপস্থাপন করা হলে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান