ফৌজদারি অপরাধ তদন্তের নতুন ক্ষমতা পাচ্ছে এপিবিএন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ০৩:৫১:২২
ছবি: সংগৃহীত

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আরও বিস্তৃত আইনগত ক্ষমতা দিতে নতুন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। প্রস্তাবিত আইনে এপিবিএনের সদস্যরা ফৌজদারি অপরাধের তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে আইন প্রণয়নের আগে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি এবং প্রচলিত অন্যান্য আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যদের তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম পরিচালনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে অভিযানে কাউকে গ্রেপ্তার করার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে সাধারণত থানায় হস্তান্তর করতে হয়। নতুন আইন কার্যকর হলে এপিবিএনের দায়িত্বের পরিধি আরও বাড়বে এবং তারা নিজেরাই নির্দিষ্ট ফৌজদারি অপরাধের তদন্তে ভূমিকা রাখতে পারবে।

প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠনের বিধান রাখার কথাও জানানো হয়েছে। এসব আদালতের মাধ্যমে নির্ধারিত অপরাধের বিচার ও কার্যক্রম পরিচালনার কাঠামো নির্ধারণ করা হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অধীন এপিবিএন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ ও ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনায় এ বাহিনীর দায়িত্ব থাকবে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার দায়িত্বও এপিবিএনের ওপর থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পুরোনো আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশকে সময়োপযোগী করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাংলা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের খসড়া প্রণয়নের আগে এ বিষয়ে জনমত গ্রহণের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প