কৃষি-প্রাণিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে এডিবির সঙ্গে মন্ত্রীর বৈঠক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ০২:৪৪:৪৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও টেকসই করতে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা হয়েছে। এসব খাতে উৎপাদন সক্ষমতা বাড়ানো, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও এডিবির প্রতিনিধিরা।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর কৃষি মন্ত্রণালয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এডিবির প্রতিনিধিরা বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে এসব খাতে ভবিষ্যতে আরও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে উৎপাদনশীলতা বাড়ানো এবং খাতগুলোর দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরিতে উন্নয়ন সহায়তার সুযোগ নিয়ে আলোচনা করেন তারা।

মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উন্নয়ন প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে কৃষকের আর্থিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদনকে আরও স্থিতিশীল ও সময়োপযোগী করার বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এডিবির সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত হলে কৃষি ও প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উৎপাদন ব্যবস্থায় নতুন সুযোগ তৈরি হতে পারে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল