শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ ২৩:২২:০০
সংগৃহীত

শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিশ্চিত করতে আর্থিক সহায়তার পরিধি বাড়ানোর পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে পুষ্টিকর খাবার সরবরাহে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ট্রাস্টের বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং শিক্ষা থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন উদ্যোগের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার ক্ষেত্রে আর্থিক সহায়তার কার্যকারিতাও পর্যালোচনা করা হয়।

আলোচনায় উঠে আসে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচি বিদ্যালয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রেখেছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে কর্মসূচিটি চালু করা যায় কি না, তা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ক্ষেত্রে সম্ভাব্য ব্যয়, কতজন শিক্ষার্থী সুবিধা পেতে পারেন, বাস্তবায়নের কাঠামো এবং শিক্ষা ও সমাজে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি ছেলেদের শিক্ষায় আগ্রহ বাড়াতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

বৈঠকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে মিড-ডে মিল কর্মসূচিতে খাবারের পুষ্টিগুণ, নিরাপদ প্রস্তুতপ্রণালী এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

মিড-ডে মিল বাস্তবায়নে ব্যবস্থাপনা, ব্যয় এবং স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকে বিবেচনায় নিয়ে দুটি বিকল্প পদ্ধতি উপস্থাপন করা হয়। কার্যকর মডেল চিহ্নিত করতে দেশের দুটি পৃথক জেলায় আলাদাভাবে পরীক্ষামূলকভাবে দুই পদ্ধতি চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে এর ফলাফল মূল্যায়ন করে সার্বিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু