নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুততম সময়ে দেশে আনা হবে: শামা ওবায়েদ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ০০:১৯:০৩
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে ও তাদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজনের কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকের পরিচয়ও নিশ্চিত হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

মন্ত্রণালয় জানায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের পরিচয় নিশ্চিত করার কাজ করছে। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে। নিহতদের স্বজনরা চাইলে মরদেহ দেশে আনার পুরো ব্যয় সরকার বহন করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতের দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট নয়জনের মৃত্যু হয়। আগুনের পাশাপাশি ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প