ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ ১৬:৪৪:১৭
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার আগে একটি আকাশি রঙের মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।

মামলার শুনানিতে সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করার কথা রয়েছে প্রসিকিউশনের। এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। ওই সময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন বলে অভিযোগ রয়েছে।

ইলিয়াস আলী বিএনপির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট-২ আসন থেকে বিএনপির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘদিন ধরে ইলিয়াস আলীর সন্ধান দাবি করে আসছে তাঁর পরিবার ও বিএনপি। এবার তাঁর গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তের অংশ হিসেবে বিমান বাহিনীর কর্মকর্তা সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

সদ্য সংবাদ/এসকে

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা