১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে?

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ০১:৪০:১৫
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অষ্টম মাসে গড়ানোর মধ্যেই ইরানের কাছাকাছি জলসীমায় তৃতীয় বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরও ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রায় এক মাস আগে ওয়াশিংটনের এই সামরিক তৎপরতা শুরু হলো। চলমান যুদ্ধ ও মূল্যস্ফীতির প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রোববার সান দিয়েগোর ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ। এর পরদিন যাত্রা করে মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনরি ইউনিট (এমইইউ), যার সঙ্গে রয়েছে দুই হাজারের বেশি মেরিন সেনা। ওয়াল স্ট্রিট জার্নালের হিসাবে, এসব নৌ ও সামরিক ইউনিট মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৯ হাজার থেকে ১০ হাজার মার্কিন সেনা যুক্ত হতে পারে।

ওই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, নভেম্বরের শেষ নাগাদ ইরানের কাছাকাছি এলাকায় তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর ল্যান্ডিং গ্রুপ অবস্থান করতে পারে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলে তার হাতে একাধিক বিকল্প থাকবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামরিক ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম মোতায়েন করে আসছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত অঞ্চলটির বিভিন্ন স্থানে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছিল।

ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও সামরিক ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যপ্রাচ্যে ১২০টির বেশি বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত প্রায় সাত হাজার অতিরিক্ত সেনাও ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন করে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর অর্থ যুদ্ধের তীব্রতা বাড়ানোর প্রস্তুতি কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বোমাবর্ষণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কিছু বিশ্লেষকের মতে, ইরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনের দর-কষাকষির কৌশলের অংশ হিসেবেও এই সামরিক উপস্থিতি বাড়ানো হতে পারে। গত সপ্তাহে ইরান সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন চায়, কোনো শর্তে সম্মত হওয়ার আগে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হোক।

যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালালে আরও কঠোর পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে তেহরান।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ও ইরানের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, সম্ভাব্য মার্কিন হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তুর পরিধি বাড়ানোর পরিকল্পনা পর্যালোচনা করছেন দেশটির সামরিক কমান্ডাররা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট স্থাপনার পাশাপাশি মার্কিন সামরিক অভিযানকে সমর্থনকারী দেশগুলোর স্থাপনাও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বাইরের কিছু স্থানও এ তালিকায় থাকতে পারে।

সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস স্থাপনা সুরক্ষায় গত কয়েক সপ্তাহে আরও দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিলে মিত্রদের জ্বালানি স্থাপনা সুরক্ষার আশ্বাস দেওয়ার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩