৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬:৫৮
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরান বেশ কিছু শর্ত দিয়েছে। এসব শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের ওপর চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

মোহেব্বির দাবি, চলমান সংঘাতে ইরান নিজেদের অবস্থানকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করেছে। এখন সেই অবস্থানকে দীর্ঘমেয়াদি প্রতিরোধ কাঠামোয় রূপ দেওয়ার কাজ চলছে।

আইআরজিসির এই মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের অবস্থানও এরই অংশ। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি বলে দাবি করেন তিনি।

মোহেব্বি বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে কয়েক ঘণ্টার জন্যও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে পারেনি।

ইরানের এই অবস্থানের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। সাম্প্রতিক আলোচনায় ইরান নির্দিষ্ট কিছু শর্ত পূরণের বিনিময়ে ধাপে ধাপে নৌপথটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ছাড় দিতে প্রস্তুত নয়। একই সঙ্গে সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার অবস্থানও ইরান জানিয়েছে।

ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনো অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা