ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশ, একদিনে ৭৮১ অভিবাসীর রেকর্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩:২৭
ছবি: সংগৃহীত

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৭৮১ জন অনিয়মিত অভিবাসী। ছোট নৌযানে করে ফ্রান্সের উপকূল থেকে ব্রিটিশ উপকূলে পৌঁছানো এসব মানুষের সংখ্যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত ব্রিটিশ হোম অফিসের পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০টি ছোট নৌকায় করে ওই ৭৮১ জন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। এর আগে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছানোর ঘটনা ঘটে ২৯ জুলাই। সেদিন নয়টি নৌকায় করে ৭৫২ জন ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

নতুন এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে ছোট নৌযানে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রবণতা ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এক দিনের হিসাবে চলতি বছরের রেকর্ড হলেও সামগ্রিক চিত্রে আগের কয়েক বছরের তুলনায় অভিবাসী আগমনের সংখ্যা ভিন্ন। ২০২৫ সালের ডিসেম্বরে ১৩টি ছোট নৌযানে করে ৮০৩ জন যুক্তরাজ্যে পৌঁছেছিলেন। আর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর এক দিনেই সর্বোচ্চ ১ হাজার ৩০৫ জন ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। ওই বছর পুরো সময়ে এই সংখ্যা ছিল ৪৫ হাজার ৭৭৪ জন।

পরবর্তী সময়ে সংখ্যায় কিছুটা পরিবর্তন দেখা যায়। ২০২৪ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ৩৬ হাজার ৮০০ জন।

চলতি বছরের হিসাব বলছে, এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০ জনের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৪৫ শতাংশ কম।

ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, ছোট নৌকায় করে ঝুঁকিপূর্ণভাবে চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি অন্যান্য পদক্ষেপও জোরদার করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশেও কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান