ইয়েমেনে সংঘাতের জেরে জুলাই থেকে ঘরছাড়া ৭৬ হাজার মানুষ: জাতিসংঘ

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৯:৪৪
ছবি: সংগৃহীত

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ। গত জুলাই থেকে দেশটিতে অন্তত ৭৬ হাজার মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইওএম জানায়, ইয়েমেনের বাস্তুচ্যুতি পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হওয়ায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকে প্রায় ৭৬ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। সংঘাত বাড়তে থাকায় পুরো পরিবার রাতের আঁধারে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। অনেকের জন্য নিরাপদে যাওয়ার মতো জায়গাও নেই বলে জানিয়েছে আইওএম।

এর আগে শুক্রবার আইওএম জানিয়েছিল, সেপ্টেম্বরের শুরু থেকে ইয়েমেনে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির হিসাব অনুযায়ী, সে সময় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানেই বাস্তুচ্যুতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আইওএমের হিসাবে, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকা ও তাইজ প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইজ প্রদেশ।

সংস্থাটি জানিয়েছে, তাইজের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮ হাজার ৩০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এসব পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।

দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে সহিংসতা বাড়ায় ইয়েমেনে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও তীব্র হয়েছে। বিশেষ করে নিরাপদ আশ্রয়, খাদ্য ও অন্যান্য মৌলিক সহায়তার প্রয়োজন বাড়তে থাকায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার