পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ঘোষণা চীনের

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫০:৩০
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চীনে পেট্রোল ও ডিজেলের খুচরা দাম বাড়ানো হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর করেছে দেশটির সরকার।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের ঘোষণা শুক্রবার দেয় দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান করে বাড়ানো হয়েছে। বাড়তি এই অর্থের পরিমাণ যথাক্রমে প্রায় ৩৮ দশমিক ৭৬ ও ৩৭ দশমিক ২৭ মার্কিন ডলার।

মূল্য সমন্বয়ের পর চীনে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৯৬ ইউয়ান বা ১ দশমিক ১৯ ডলার। অন্যদিকে, অঞ্চলভেদে প্রতি লিটার পেট্রোলের দাম হবে ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৬৮ ইউয়ান, যা প্রায় ১ দশমিক ২৩ থেকে ১ দশমিক ২৯ ডলারের সমান।

এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট সর্বশেষ জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাও বেড়েছে।

সংস্থাটির মতে, এসব পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠানামা তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের অভ্যন্তরীণ জ্বালানি তেলের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ