মাদক মামলার শুনানিতে আদালতে হাজির পরীমনি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১২:০৮:৪২
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন তিনি।

বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পরীমনির পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তাঁর প্রত্যাশা, মামলাটিতে পরীমনি ন্যায়বিচার পাবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন নিয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি। পায়ে ব্যথার কথা জানিয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করলে আদালত শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

মামলার সূত্রপাত ২০২১ সালের ৪ আগস্ট। ওই দিন বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দের কথা জানায় তৎকালীন র‍্যাব। পরদিন বাহিনীর পক্ষ থেকে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও মদজাতীয় পানীয় রাখার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

তদন্তে আরও দাবি করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। মাদক পরিবহনে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয়। এসব অভিযোগের বিষয়ে পরীমনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ উচ্চ আদালত রুল জারির পাশাপাশি তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে অভিযোগ গঠন বিষয়ে নতুন করে শুনানির নির্দেশনা দেন উচ্চ আদালত।

সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজ ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ