পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বলে কটাক্ষ করলেন অপু বিশ্বাস

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৫:০০
ছবি: সংগৃহীত

ঢালিউডের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্যের পর এবার পরীমনির অভিনীত সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অপু বিশ্বাস। তার দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্য থেকেই নতুন করে বিতর্কের সূত্রপাত। সম্প্রতি এক লাইভে তিনি বলেন, শুধু লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। ওই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েনসার বারিশা হকের প্রসঙ্গও উঠে আসে।

অপুর মন্তব্যের পর বারিশা হকের সমর্থনে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেখানে অপুকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলেন তিনি। অভিনেত্রীকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও কটাক্ষ করেন পরীমনি।

পরীমনির এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পরীমনির সিনেমার সাফল্য নিয়ে পাল্টা মন্তব্য করেন।

অপু বলেন, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমার মধ্যে কিছু এখনো নির্মাণাধীন, আর অন্যগুলোও তেমন আলোচনায় আসেনি বলে দাবি করেন তিনি। অপুর ভাষায়, নিজের অবস্থান বা পর্যায়ে আসার পর যেন কেউ তাকে নিয়ে এ ধরনের পোস্ট করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও কথা বলেন অপু। তিনি জানান, ফেসবুক খুব একটা ব্যবহার করেন না। পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। যারা তাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেন, তারা মূলত তাকে আলোচনায় এনে নিজেদের প্রচার করতে চান বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

অন্যদিকে, অপুর বক্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পরীমনি। সেখানে সরাসরি নাম উল্লেখ না করলেও তার মন্তব্যের লক্ষ্য অপু বিশ্বাস এমন ধারণা করছেন নেটিজেনদের অনেকে। পোস্টে অপুর চিন্তাভাবনা নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি নিজের অবস্থান নিয়েও কটাক্ষের জবাব দেন তিনি।

দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী