না ফেরার দেশে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:৩৫:০০
ছবি: সংগৃহীত

দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মারা গেছেন নব্বইয়ের দশক থেকে গান করে আসা সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পীর ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাহেদ আলী। স্ট্রোকের পাশাপাশি হেপাটাইটিস সি, লিভারের সমস্যা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর গোপীবাগে তাঁদের পারিবারিক কবরস্থানে সাহেদ আলীকে দাফন করা হবে।

সংগীতজগতে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। দীর্ঘ সংগীতজীবনে শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে ‘প্রভু’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে তাঁর অ্যালবাম-যাত্রা শুরু হয়। প্রথম অ্যালবামের পর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতিও নিয়েছিলেন সাহেদ আলী। তবে অসুস্থতার কারণে সেই আয়োজন আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে গানগুলো প্রকাশের পরিকল্পনা ছিল তাঁর।

তাঁর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। নতুন গান প্রকাশের অপেক্ষা আর পূরণ হলো না; শ্রোতাদের কাছে তাঁর রেখে যাওয়া গানগুলোই হয়ে থাকবে স্মৃতি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ সদ্য. পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫ সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক তারিখে হবে: জয়সওয়াল সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৩, আহত ৭ সদ্য. এমপি নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সদ্য. প্রধানমন্ত্রীর টেবিলে ছাত্রদলের ১৩ জনের তালিকা, কমিটি হচ্ছে কবে সদ্য. দু’মাস পর উপসাগরীয় মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ফের হামলা সদ্য. গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক ছাড় দেওয়া হবে না: হাসনাত সদ্য. গাজায় যুদ্ধের সংবাদ করতে গিয়ে নিজেরাই যুদ্ধের শিকার সাংবাদিকেরা সদ্য. আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’