বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন রূপে রণবীর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৪:০০
ছবি: সংগৃহীত

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের প্রথম লুক। নতুন পোস্টারে অভিনেতাকে দেখা গেছে একেবারেই ভিন্ন আবহে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত পোস্টারে নীল রঙের একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায় রণবীরকে। তার একটি হাত রক্তাক্ত অবস্থায় রয়েছে। পোস্টার প্রকাশের পাশাপাশি সিনেমাটির মুক্তির তারিখও জানানো হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

সিনেমাটির গল্পে রণবীর ও ভিকি কৌশলকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে দেখা যাবে। আলিয়া ভাটকে ঘিরে এগোবে তাদের সম্পর্কের গল্প, যেখানে উঠে আসবে ত্রিকোণ প্রেমের বিষয়টিও।

দীর্ঘ বিরতির পর বানসালির পরিচালনায় আবারও অভিনয় করছেন রণবীর কাপুর। এর আগে ২০০৭ সালে বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা।

এদিকে রণবীরের ব্যস্ততা থেমে নেই। অভিনেতার পরবর্তী সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ৬ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

অন্যদিকে আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘আলফা’ সিনেমায়। ভিকি কৌশল অভিনীত সর্বশেষ ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!