পুরনো তিক্ততা ভুলে রাজের সঙ্গে মিমি

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬:০৮
ছবি: রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তী

বাংলা চলচ্চিত্র অঙ্গনে পুরনো তিক্ততা, মান-অভিমান ভুলে আবারও এক ফ্রেমে ফেরার ঘটনা নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে টলিউডের আলোচিত রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর নাম।

দীর্ঘ ১১ বছরের বিরতি ও ব্যক্তিগত সম্পর্কের নানা টানাপোড়েন পেছনে ফেলে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

পর্দার বাইরের সমীকরণ যেমনই হোক, পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর রসায়ন বরাবরই টলিপাড়ায় উপহার দিয়েছে বেশ কিছু সফল কাজ। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’—এই জুটির কাজ দর্শকদের কাছ থেকেও পেয়েছে ব্যাপক ভালোবাসা।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাটমুণ্ডু’ সিনেমায় শেষবার রাজের পরিচালনায় দেখা গিয়েছিল মিমিকে। এরপর কেটে গেছে এক দশকেরও বেশি সময়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ বিরতির পর দুই পক্ষের মধ্যকার বরফ গলেছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর পক্ষ থেকে নতুন একটি কাজের প্রস্তাব পাঠানো হয়েছে মিমির কাছে। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক অয়ন চক্রবর্তী।

চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হওয়ায় প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দিয়েছেন মিমি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

রাজ-মিমির এই নতুন অধ্যায় ঘিরে টলিউডের পাশাপাশি দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল ও আগ্রহ।

সদ্য সংবাদ/ এআর

#ঢালিউড #বিনোদন #রাজ চক্রবর্তী. মিমি চক্রবর্তী

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. সাবেক সেনা কর্মকর্তা-বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান সদ্য. সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. সাবেক সেনা কর্মকর্তা-বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান সদ্য. সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী