দুই লাখের নিচে স্বর্ণের ভরি, দাম কমার সম্ভাবনা আরও

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ০৯:৩৫:৩৯
ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের দরপতনের পর ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম এখন দুই লাখ টাকার নিচে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে দাম কমায় স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, আপাতত বর্তমান দাম বজায় থাকতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুকূলে থাকলে স্বর্ণের দাম আরও কমার সুযোগ রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকায়। এর আগে শুক্রবার একদিনেই ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল।

বাজুসের হিসাব বলছে, গত ১৪ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ছিল ১৮ হাজার ৬৫৫ টাকা। আট দিনের ব্যবধানে তা কমে ১৬ হাজার ৭১৫ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি গ্রামে দাম কমেছে ১ হাজার ৯৪০ টাকা। একই প্রবণতা দেখা গেছে ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের বাজারেও।

স্বর্ণের এই দরপতনের পেছনে আন্তর্জাতিক বাজারের প্রভাব রয়েছে। তবে বিশ্ববাজারে দাম কমার সঙ্গে দেশের বাজারের মূল্য সব সময় একই হারে পরিবর্তিত হয় না। ডলার, জ্বালানি তেল, বন্ড এবং অন্যান্য বিনিয়োগ খাতের পরিস্থিতিও স্বর্ণের মূল্য নির্ধারণে ভূমিকা রাখে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক বাজারের দর এবং দেশের বুলিয়ন মার্কেটে পাকা স্বর্ণের মূল্য বিবেচনা করেই স্থানীয় বাজারে নতুন দাম নির্ধারণ করা হয়। তার মতে, দীর্ঘ সময় ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশি থাকায় বড় বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য মুনাফার সুযোগ পেয়েছেন। বর্তমানে বাজারে যে সংশোধন চলছে, তার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

এদিকে পুরোনো স্বর্ণের গহনা বিক্রি ও নতুন গহনা তৈরির ক্ষেত্রে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনেছে বাজুসের নতুন সিদ্ধান্ত। রোববার থেকে পুরোনো গহনা বিক্রির সময় কর্তন বা বাতিলের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আর পুরোনো স্বর্ণ বিনিময় করে নতুন গহনা নেওয়ার ক্ষেত্রে কর্তনের হার ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

দামের পরবর্তী পরিবর্তন সম্পর্কে দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আপাতত নির্ধারিত মূল্য বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন স্বর্ণের উচ্চমূল্যের কারণে যারা গহনা কেনা থেকে বিরত ছিলেন, সাম্প্রতিক দরপতনে তাদের একটি অংশ আবারও কেনাকাটায় আগ্রহী হতে পারেন। ফলে স্বর্ণের দাম কমার পাশাপাশি অলংকারের বাজারেও বেচাকেনা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী