নালিতাবাড়ীতে আমন ধান কেনা শুরু, উদ্বোধনে সংসদ সদস্য ফাহিম

প
পুলক রায় (নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৭:২৮:৫৪
ছবি: সদ্য সংবাদ

কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান কেনার কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এবার উপজেলায় ১ হাজার ২৪২ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম দেওয়া হবে ৩৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে ধান কেনার ক্ষেত্রে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, তা নিশ্চিত করতে হবে।

উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, নির্ধারিত লক্ষ্যমাত্রার ধান সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা সরকার নির্ধারিত দামে ফসল বিক্রির সুযোগ পাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসাইন (ভিপি), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান ও হাবিবুর রহমান লিটন।

এ ছাড়া নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্টদের আশা, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার এ উদ্যোগে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুদ বাড়বে। এর মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে সংগ্রহ কার্যক্রম।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে