৪০ পিস ইয়াবাসহ স্বামী আটক, স্ত্রীকে খুঁজছে পুলিশ

ম
মামুনুর রশিদ (ঠাকুরগাঁও প্রতিনিধি)
২৪ নভেম্বর, ২০২৬ ১৭:১৪:২৮
ছবি: সদ্য সংবাদ

ঠাকুরগাঁও পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী রুমা আক্তার (২৫) পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে একটি পাকা সড়কে মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে রাজুকে আটক করা গেলেও তার স্ত্রী পালিয়ে যান। পরে আটক যুবক পালিয়ে যাওয়া নারীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজুর দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তার ফেলে যাওয়া আরেকটি পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪০ পিস, যার ওজন চার গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

অভিযানকালে মাদক কেনাবেচায় ব্যবহারের অভিযোগে একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড ফোন ও একটি সিম্ফনি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী এলাকায়। আর পলাতক স্ত্রী রুমা আক্তার ডিসি বস্তির শাহাপাড়া নতুন ব্রিজসংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাজু ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে একসঙ্গে এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত।

এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলমখান জানান, মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এজে
​


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে