পাহাড়ের তরুণদের জন্য খুলছে অনলাইন আয়ের দুয়ার: প্রতিমন্ত্রী মীর হেলাল

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
২০ নভেম্বর, ২০২৬ ২৩:২৩:৪১
ছবি: সদ্য সংবাদ

তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইনভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রও বিস্তৃত হচ্ছে। এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে কাজের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাঙামাটির আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি