১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১৬:০৩:৫৩
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর আটক হওয়া বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁদের হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। থানা-পুলিশ জানিয়েছে, তাঁরা বর্তমানে সুস্থ আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ব্রাহ্মণপাড়া থানার পাঁচ কনস্টেবল ও এক এএসআই দুটি সিএনজিচালিত অটোরিকশায় টহলে বের হন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় পৌঁছান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে যান। পরে সীমান্ত এলাকায় থাকা কয়েকজন ভারতীয় নাগরিক তাঁকে আটক করেন।

সহকর্মীকে ছাড়িয়ে আনতে এগিয়ে গেলে এএসআই মো. ইমরান হোসেনকেও আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে আসেন। এরপর আটক দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে সোপর্দ করা হয়।

এদিকে টহল দলের অন্য চার সদস্য নিরাপদ দূরত্বে সরে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিষয়টি জানান। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের মাধ্যমে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার দুপুরে নারায়ণপুর সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, পুলিশের এএসপি মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, দীর্ঘ আলোচনার পর বিএসএফ এএসআই মো. ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। তাঁরা দুজনই সুস্থ রয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ