নোয়াখালীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ, প্রবাসীর মৃত্যু নিয়েও রহস্য

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ০১:৫৫:৩৩
ছবি: সংগৃহীত

নোয়াখালীর পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলায় চুরির সন্দেহে মো. কবির (৪০) নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে, সোনাইমুড়ী উপজেলায় মো. সজীব (২৪) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পৃথক এই দুই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজারসংলগ্ন গাইন বাড়ি এলাকায় কবিরকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগের দিন সোনাপুর ফিলিং স্টেশন থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর নোয়ান্নাই ইউনিয়নের ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে তাঁকে ডেকে নেওয়া হয়। পরে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় নিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চুরির সন্দেহে তাঁকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকায় সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাঁকে মাঠে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীবের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করেন, দুই দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। তাঁর ধারণা, এ ঘটনার সঙ্গে ওই গোষ্ঠীর সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, হাসপাতালে প্রবাসী সজীবের মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুই যুবকের মৃত্যুর ঘটনায় পৃথকভাবে তদন্ত করছে পুলিশ। তবে সজীবের মৃত্যুর প্রকৃত কারণ এবং তাঁর চাচাতো ভাইয়ের অভিযোগের সত্যতা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত হওয়া যায়নি।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী