মিরসরাইয়ে এমপির নামে ছাত্রদলের ফুটবল টুর্নামেন্ট

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি (সাখওয়াত সাকিব)
১৩ অক্টোবর, ২০২৬ ২৩:০৭:১৩

চট্টগ্রামের মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিনের নামে ‘নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বারইয়ারহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দল ও হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ মুখোমুখি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তরুণ প্রজন্মের সামনে বর্তমানে মাদক একটি বড় সমস্যা। বিশ্বব্যাপী মাদকের প্রকোপ কমবেশি থাকলেও বাংলাদেশে এর বিস্তার আশঙ্কাজনক। তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচটি প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্যসচিব জসীম উদ্দিন কমিশনার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, জসীম উদ্দিন ভেন্ডার, কামরান সরোয়ার্দি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্যসচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিএনপি নেতা হাসানুজ্জামান সানি, শফিকুল ইসলাম শিমুল ও মোশাররফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ও যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী