শেরপুরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু, প্রেমঘটিত কারণের গুঞ্জন

ম
মো: রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
১৩ অক্টোবর, ২০২৬ ২০:৫৮:৫৪

শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী গ্রামে নিজ বাড়ি থেকে মো. দিপু মিয়া (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির একটি জানালার গ্রিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দিপু ওই গ্রামের আব্দুল মজিদ পেলের ছেলে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির একটি কক্ষে জানালার গ্রিলে ওড়না প্যাঁচানো অবস্থায় দিপুকে ঝুলতে দেখেন স্বজনেরা। পরে বিষয়টি আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে কী কারণে কিশোরটির মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। অন্যদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনাটি প্রেমসংক্রান্ত কোনো বিষয় থেকে ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে কিংবা তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী