পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৫:০৫:০৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে সীমান্ত এলাকা ছেড়ে ভারতে ফিরে যায় তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ-ইনের চেষ্টার শিকার সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। মঙ্গলবার সকালে তাদের সীমান্তের কাছাকাছি এলাকায় দেখা যায়। এ সময় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাদের বাধা দেন।

এরপর সাতজন সীমান্তের আশপাশে অবস্থান নেন। দিনভর পরিস্থিতির ওপর নজর রাখে বিজিবি। রাতে সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা বাংলাদেশে প্রবেশ না করে ভারতের দিকে ফিরে যেতে বাধ্য হন।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের সদ্য. রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের সদ্য. রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী