হিট প্রজেক্টের আওতায় ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ

ই
ইবি প্রতিনিধি
৪ অক্টোবর, ২০২৬ ১৬:০৩:১০
শাহরিয়ার স্বাধীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং হিট প্রজেক্টের আওতাধীন তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নং রুমে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মশালা।

প্রশিক্ষণ কর্মশালায় ইবির বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোজাম্মেল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না। তিনি স্লাইড প্রদর্শনীর মাধ্যমে মাইক্রোস্কোপের বিভিন্ন কাজ তুলে ধরেন।

ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ আছে। যেটা আমার বিভিন্ন কলিগ ও গবেষকরা ব্যবহার করতেছে। আমার ল্যাবে কয়েকটি ভালো ভালো মাইক্রোস্কোপ আছে যেগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের। আমরা যদি এগুলো ব্যবহার করে ভালো কিছু না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা।’

গবেষকদের উৎসাহিত করে তিনি বলেন, ‘সমাজ বা বিজ্ঞানের কল্যাণে আসে এমন যদি আপনার কোন আইডিয়া থাকে কিন্তু অর্থ না থাকে তাহলে আপনি আমাদের সাথে কোলাবোরেশন করে কাজ করেন।পাশাপাশি আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি আমাদের থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন।’

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে SPM, HEAT Sub-Project- এর ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি