রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৮:৩০:৪৯
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলমগীর হোসেন একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে পাওয়া আসামি। বাকি চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেনের বয়স ৪০ বছর। তিনি দুর্গাপুর পৌরসভার হরিপুর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। স্থানীয় রাজনীতিতে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। ২০২০ সালের দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকাতেও তার নাম ছিল।

অন্যদিকে পরোয়ানাভুক্ত গ্রেপ্তার চারজন হলেন-ধরমপুর গ্রামের আকছেদ আলীর ছেলে হক সাহেব (২৮), ঝালুকা গ্রামের সহিদুলের ছেলে সম্রাট, জয়কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মকবুল হোসেন (৪৫) এবং একই গ্রামের মুনছুর রহমানের ছেলে আরিফ আলী।

পুলিশ জানায়, আলমগীর হোসেনকে গ্রেপ্তারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একই অভিযানের পাশাপাশি আদালতের পরোয়ানা থাকা অন্য চারজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি