বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)–এ বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কৃষক শক্তি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারে বিএলআরআইয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জাতীয় কৃষক শক্তির নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, বিএলআরআইয়ের বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। তাঁরা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
জাতীয় কৃষক শক্তির এক নেতা বলেন, ‘আমরা চাই, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হোক।’
এ সময় বক্তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলো তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
সদ্য সংবাদ/ এআর