জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজিডিসিএলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সদ্য সংবাদ/এসএস