মোল্লাহাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বাসস
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩২:৩৯
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার মোল্লাহাটে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী (১১) ও লামিয়া (৮) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘেরে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে তাদের দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে দারিয়ালা গ্রামের বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে জান্নাতী ও লামিয়া পানিতে ডুবে যায়।

পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম সদ্য. লোডশেডিংয়ে স্বস্তি মেলেনি, আদানি চালু হতেই রামপাল বন্ধ সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ সদ্য. দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী সদ্য. ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন সদ্য. গুলশানে মিছিল করে লাভ নেই, আ.লীগের কোনো ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী