কেরানীগঞ্জে জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১০:১৯
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বটতলী গ্রামের জালালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার চরেরগাঁও এলাকার জয়নাল (৬০) ও আজমত উল্লাহ (৪৬), দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর এলাকার ইছাহাক (৪৫), দড়িগাঁও এলাকার কাবিল হাসান (৩৪), বাঘাসুর এলাকার বিল্লাল মিয়া (৫০), কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা এলাকার আবুল হোসেন (৪৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের মালিভিটা এলাকার শামীম মোল্লা (৪২)।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)- এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র দাসসহ ডিবির একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনাস্থলে বসে জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার সদ্য. ভাঙনের পথে যুক্তরাজ্য? স্বাধীনতার দাবিতে বৈঠকে তিন দেশের নেতারা সদ্য. ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন সদ্য. চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কঠোর বার্তা সদ্য. আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন আসিফ: রাশেদ খাঁন সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার সদ্য. ভাঙনের পথে যুক্তরাজ্য? স্বাধীনতার দাবিতে বৈঠকে তিন দেশের নেতারা সদ্য. ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন সদ্য. চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কঠোর বার্তা সদ্য. আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন আসিফ: রাশেদ খাঁন