জামালপুরে কলেজ হোস্টেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২:৫৪
ছবি: সংগৃহীত

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল থেকে ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হলের পিছনের দিকে ওই যুবকের মরদেহ দেখতে পায় অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও হলের অন্য শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের সজীব নামের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বাথরুম যাওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে গ্রিলের সাথে ঝুলে থাকতে দেখে। পরে সে অন্য শিক্ষার্থীদের ডাক দেয়। তারপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাই। প্রাথমিক ভাবে জানা যায় নিহত ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র না।

সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সজীব বলেন, আমি বাথরুমে যাওয়ার সময় একজনকে ঝুলে থাকতে দেখি।পরে সবাই কে ডাক দেয়। তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রায়ান নামের এক শিক্ষার্থী বলেন, এটা হত্যা না আত্মহত্যা সেটা তদন্ত করে দেখা উচিত। কারণ মরদেহ যেভাবে আছে সেটা দেখে বুঝা যাচ্ছে এটা খুন করা হয়েছে। কারণ একহাত রশি দিয়ে কেউ আত্মহত্যা করতে পারে না।

পানাউল্লাহ আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবের বলেন, যে ছেলেটির লাশ উদ্ধার করা হয়েছে সে আমাদের হলের বা কলেজের কেউ না। কিভাবে কি হলো তা পুলিশ তদন্ত করে বের করবে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। তবে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পিবিআই কে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার সদ্য. ভাঙনের পথে যুক্তরাজ্য? স্বাধীনতার দাবিতে বৈঠকে তিন দেশের নেতারা সদ্য. ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন সদ্য. চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কঠোর বার্তা সদ্য. আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন আসিফ: রাশেদ খাঁন সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার সদ্য. ভাঙনের পথে যুক্তরাজ্য? স্বাধীনতার দাবিতে বৈঠকে তিন দেশের নেতারা সদ্য. ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন সদ্য. চাঁদাবাজদের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর কঠোর বার্তা সদ্য. আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন আসিফ: রাশেদ খাঁন