রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করল উপজেলা বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৯:০০
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

শনিবার বিকেলে দলটির স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করে এ ঘোষণা দেন।

এ কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি আশুগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রুমিন ফারহানার পরিবার ‘দালালি ও বিশ্বাসঘাতকতার’ সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের ‘প্রোডাক্ট’।

শাহজাহান সিরাজ আরও অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে সংসদে অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়ে রুমিন ফারহানা ‘ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছেন’। তাঁর এই বক্তব্য প্রত্যাখ্যান করে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। ওই বক্তব্যকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট হবে না- এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে বিএনপি ক্ষমতায় এলে দেশে দুর্নীতি হবে না বা ঋণখেলাপির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ অবস্থানে থাকবে না- এমনটিও নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন।

কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি