সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৫৬ নেতাকর্মী ও সমর্থক বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পাটকেলঘাটার মহসিন মার্কেট এলাকায় যুবদল কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
নতুন করে বিএনপির শ্রমিক সংগঠনে যুক্ত হওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ পুনর্গঠন ও উন্নয়নের কাজে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় নেতারা বলেন, শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণ এবং তাদের যথাযথ মূল্যায়নের প্রশ্নে জামায়াতের শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৫৬ জন বিএনপির শ্রমিক সংগঠনে যোগ দিয়েছেন বলে তারা দাবি করেন।
তাদের ভাষ্য, নতুন এই যোগদানের ফলে পাটকেলঘাটা ও সরুলিয়া এলাকায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের কার্যক্রম আরও সংগঠিত হবে। বিএনপির নেতৃত্বে শ্রমিকদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে ভবিষ্যতে আন্দোলন জোরদারের কথাও জানান তারা।
তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন এবং হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজসহ আরও কয়েকজন।
সদ্য সংবাদ/এসএস