‘বেঁচে থাকতে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার পরই বিএনপি নেতার মৃত্যু

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১০:২৯
ছবি: সংগৃহীত

চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিনভর নেতাকর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালানোর পর রাতে মারা গেছেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ইউনিয়ন শুহিলপুরে ব্যাপক গণসংযোগ করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় নিজের নির্বাচনী প্রার্থিতা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।

গণসংযোগের একপর্যায়ে তার নির্বাচনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন—এমন কথাও বলছিলেন। তবে সাইফুল ইসলাম খোকন তখন নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, নির্বাচনের মাঠ থেকে তাকে সরিয়ে দেওয়া সহজ হবে না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

দিনভর প্রচারণা শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফেরেন খোকন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তখন তার শারীরিক অবস্থা স্বাভাবিকই ছিল।

তবে রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। শরীরে ব্যথা ও বুকের ব্যথা দেখা দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মেজো ছেলে মো. সাঈদ বলেন, সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার পর তার বাবা স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরেছিলেন। রাতে হঠাৎ বুকের ব্যথা শুরু হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০