তিতাস নদীর পাড়ে অবৈধভাবে বালু ভরাট করায় ২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৬:২৮
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর তীর দখল করে বালু ফেলার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে নদীর পাড় ভরাটের দায়ে আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকালে নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান।

অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, নদীর তীরবর্তী একটি অংশে বালু ফেলে জায়গা ভরাট করা হয়েছে। বিষয়টি অবৈধ দখল ও পরিবেশের ক্ষতিসাধনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরিদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে নদীর তীর থেকে ভরাট করা বালু আগামী ২০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নদীর জায়গা দখল কিংবা অনুমতি ছাড়া বালু ফেলে ভরাট না করার জন্যও তাকে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান বলেন, নদী দখল, অবৈধভাবে বালু ভরাট এবং পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিতাস নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরের পরিবেশ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নদীর তীর রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, তিতাস নদীর বিভিন্ন স্থানে অবৈধ দখল ও ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নদীর স্বাভাবিক পরিবেশ ও নাব্যতা রক্ষা করা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু