বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯:০০
সংগৃহীত

রেললাইন মেরামতের পর কয়েক ঘণ্টা না যেতেই ট্রেন লাইনচ্যুত হওয়ায় আবারও বন্ধ হয়ে গেছে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঢালারচর এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা হরিয়ান স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কার্যক্রম শুরু হবে।

এর আগে মঙ্গলবার ভোরে আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ত্রুটি শনাক্ত হওয়ার পর ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রেলওয়ের প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে লাইনটি মেরামত করা হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। এ সময় পথে ও বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে রেললাইন মেরামতের কয়েক ঘণ্টার মধ্যেই হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আবারও একই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

একই দিনে রেললাইন ভাঙা এবং ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী রুটের যাত্রীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও দুর্ভোগ দেখা দিয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেললাইন পরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (1)

মন্তব্য করুন

A
Alamin Ahmed ১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা জাইতে পারবো না

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০