আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৩

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২১:০০
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ও বাদাইল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক টিম এসব অভিযান চালায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি চালানো হয় ইয়ারপুর এলাকায়। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে হরিদসা বাবুল ওরফে বাবুল (৫৫) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এর কয়েক ঘণ্টা পর বাদাইল এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। রাত ৯টার দিকে এসআই মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. ইমন (৩৫) ও তার স্ত্রী রুপালী (২৫) আটক হন। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, বাবুল ইয়ারপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। অন্যদিকে ইমন ও রুপালী বাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় বসবাস করেন।

পুলিশের দাবি, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানিয়েছে, আশুলিয়ায় মাদকদ্রব্যের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০