পুলিশের উপস্থিতিতেই নারী উদ্যোক্তাকে মারধর, ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬ ০৩:৪৫:২০
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন যুবক পেছন থেকে লাথি মারেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মী হিসাব-নিকাশ বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত বলে দাবি তার।

জাকিয়ার ভাষ্য, বিষয়টি নিয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এরপর তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এর আগে গত ২৩ আগস্ট কয়েকজন ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

নারী উদ্যোক্তার দাবি, তার দোকানে বিক্রি বেশি হওয়ায় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুমকির প্রতিবাদ জানাতে শনিবার তিনি লোকজন নিয়ে কাপড় বাজার এলাকায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিয়াকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এ সময় তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক লাথি মারেন। পরে আরও কয়েকজন এগিয়ে এসে তাকে লাথি দেন বলে অভিযোগ। এরপর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার ভিডিওতে একাধিক ব্যক্তিকে ওই নারীকে লাথি দিতে দেখা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা চলছে। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও এতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জাকিয়া সুলতানা বলেন, হামলাকারীদের কাউকেই তিনি চেনেন না। এর আগে তাদের কখনো দেখেননি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, তার প্রতিষ্ঠানের সঙ্গে জেলার ২৬টি সাব-সেন্টারের প্রায় চার হাজার নারী শ্রমিক যুক্ত আছেন। ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক নারী শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, জাকিয়ার অভিযোগের সঙ্গে একমত নন রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ। তার দাবি, জাকিয়া বিভিন্ন অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে বিরোধে জড়াচ্ছেন।

কাজী বেনজীর আহমেদ বলেন, ওই নারী কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা করতে এসেছিলেন। পরে ব্যবসায়ীরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকিয়ার প্রতিষ্ঠানের কর্মী বৃষ্টি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ফেলেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, পরে দুই পক্ষের মধ্যে বিষয়টির সমাধান হয়েছে। তবে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তাকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০